কালী পঞ্চাশৎ বর্ণময়ী, -- বর্ণমালা তন্ত্রধর্মীয়
কালী পঞ্চাশৎ বর্ণময়ী, -- বর্ণমালা তন্ত্রধর্মীয়। প্রতিটি বর্ণই মাতৃকার প্রকাশ। স্বচ্ছন্দতন্ত্র অনুযায়ী, বর্ণমালার প্রতি বর্গের একজন অধিষ্ঠাত্রী মা আছেন।
অ বর্গে মহালক্ষ্মী।
ক বর্গে কমলোদ্ভবা।
চ বর্গে মহেশানী।
ট বর্গে কুমারিকা।
ত বর্গে নারায়ণী।
প বর্গে বারাহী।
য বর্গে ঐন্দ্রী।
শ বর্গে চামুণ্ডা।
বামকেশ্বরতন্ত্র অনুযায়ী এই অষ্টবর্গের অধিষ্ঠাত্রী মাতৃকাদের নাম ভিন্ন: বশিনী, কামেশ্বরী, মোদিনী, বিমলা, অরুণা, জয়িনী, সর্বেশ্বরী, কালিনী।
বর্ণমালায় মায়ের অধিষ্ঠান। কালী পঞ্চাশৎ বর্ণময়ী। বর্ণমালা তন্ত্রাশ্রয়ী। বাঙালি মহাজাতি তন্ত্রাশ্রয়ী। এই উপমহাদেশের সুপ্রাচীন তন্ত্রধর্মের এক বিশিষ্ট উত্তরাধিকার বহন করে বাঙালি মহাজাতি। বাংলা বর্ণমালার অধিষ্ঠাত্রী স্বয়ং মা কালী। যেন ভুলে না যাই, যেন কাউকে ভুলে যেতে না দিই।