শিব যোগ
শিব যোগ
বৈদিক জ্যোতিষ শাস্ত্রে 27 টি যোগের উল্লেখ রয়েছে। এর মধ্যে 18 টি যোগ শুভ ও 9 টি যোগ অশুভ। এই 27 টি যোগের মধ্যে একটি বিশেষ শুভ যোগ হলো "শিব যোগ"।
শিব যোগে জন্ম নেওয়া ব্যক্তি -
শিব যোগে জন্ম হলে জাতক অত্যন্ত সৌভাগ্যশালী, জ্ঞানী এবং মহাদেবের আশীর্বাদপুষ্ট হন। এই বিরল যোগে জন্মগ্রহণকারীরা তীর্থভ্রমণ প্রিয়, ধার্মিক, বুদ্ধিমান এবং পরোপকারী হয়ে থাকেন । এঁরা সাধারণত উন্নত চরিত্রের, মানসিকভাবে শান্ত এবং আধ্যাত্মিক উন্নতির দিকে ঝুঁকে থাকেন । এছাড়া, কর্মক্ষেত্রে উচ্চপদ এবং প্রচুর ধনসম্পদ লাভের সম্ভাবনা থাকে । শিব যোগে জন্ম নিলে জাতকের মধ্যে স্বাভাবিকভাবেই জ্ঞান অর্জনের প্রতি ভালোবাসা থাকে। তাঁরা ধার্মিক, পবিত্র এবং শাস্ত্রজ্ঞ হন ।
এরা সাধারণত দক্ষ নেতা হন এবং প্রশাসনিক বা উচ্চ পদে আসীন হতে পারেন ।
এই যোগ জাতককে আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলে এবং জীবনে প্রচুর সাফল্য ও সমৃদ্ধি এনে দেয় ।
এঁরা শান্ত প্রকৃতির হন কিন্তু প্রয়োজনে সাহসের সাথে চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন ।
শিব যোগের জাতকরা তীর্থস্থান ভ্রমণ করতে খুব পছন্দ করেন ।
1. শিব ভক্ত হন, খুব বিদ্বান, জ্ঞানী, ধার্মিক, আধ্যাত্মিক ও যথেষ্ট দয়ালু প্রকৃতির হয়ে থাকেন।
2. এমন ব্যক্তির পূজা পাঠ, হোম-যজ্ঞ, তীর্থযাত্রা এবং দান করার প্রতি যথেষ্ট আগ্রহ থাকে !
3. বিদ্যা ও জ্ঞান লাভে আগ্রহী হন। জ্যোতিষ শাস্ত্র, বাস্তুশাস্ত্র, রত্নশাস্ত্র, তন্ত্র-মন্ত্র বা কোন প্রকার গুপ্ত বিদ্যা শেখার ইচ্ছা থাকে। বেদ বা পুরাণের জ্ঞান লাভের প্রতিও ঝোঁক দেখা যায়। জ্ঞান বর্ধক ভিডিও দেখতে, সৎসঙ্গ, আধ্যাত্মিক কথা বা প্রবচন শুনতেও যথেষ্ট ভালোবাসেন। সাধু সন্তের সংস্পর্শে থাকতে, তাদের সেবা করতেও যথেষ্ট ভালোবাসেন। ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান, গুণবান, তেজস্বী, প্রভাবশালী এবং প্রতিভাশালী হন।4. ধ্যান, মন্ত্র জপ, যোগা করতে; ব্রহ্মজ্ঞান, তত্ত্ব জ্ঞান লাভের প্রতিও খুব ইচ্ছুক হন।
5. এমন ব্যক্তি খুব শিব ভক্ত হয়ে থাকেন। ভগবান শিবের পূজা পাঠ বা আরাধনা ও শিব লিঙ্গে রুদ্রাভিষেক করলে, দেবাদিদেব মহাদেব যথেষ্ট প্রসন্ন হন; তার বিশেষ কৃপায় ভাগ্যবৃদ্ধি ও সর্বপ্রকার শুভ ফল লাভ হয় !
6. সাধারণত প্রথম জীবনে যথেষ্ট সংগ্রামের মধ্যে দিয়ে চলতে হয়। ৩২ বছর বয়সের পর ধীরে ধীরে সর্বপ্রকার ভৌতিক ও সাংসারিক সুখ লাভ হয়। ৪৫ বছর বয়সের পর ধর্ম ও আধ্যাত্মিকতায় বিশেষ আকৃষ্ট হন।
7. ইনটিউশন পাওয়ার বা সিক্স সেন্স যথেষ্ট ভাল হয় ও দীর্ঘ আয়ু যুক্ত হন !
8. অনেক ক্ষেত্রেই দেখা যায় এই যোগে জন্মানো ব্যক্তির জন্মের পর তার পিতার ভাগ্যদয় হয়। পিতৃ কূলের উন্নতি, প্রগতি ও বিকাশ হয়। এমন ব্যক্তি নিজের কাছের মানুষ বা আত্মীয় মহলের ব্যক্তিদের সুরক্ষা বা যথেষ্ট উপকার করে থাকেন।
9. স্বভাবে দয়ালু, উদার ও সেবাব্রতী হয়ে থাকেন। সমাজসেবা করতে বা সমাজের উন্নতির জন্য কাজ করার প্রতি বিশেষ আকর্ষণ থাকে !
10. এই যোগে জন্মানো ব্যক্তির জন্ম কুণ্ডলীতে- বৃহস্পতি যোগ কারক গ্রহ হয়ে, রাজযোগ সৃষ্টি করলে/ উচ্চস্থ হলে/ স্বক্ষেএস্থ হলে/ কেন্দ্রে বা এিকোণে অবস্থান করলে বা দ্বিতীয় ভাবে, নবম ভাবে, একাদশ ভাবে বল যুক্ত হয়ে অবস্থান করলে এই শিব যোগের শুভ ফল তিনগুণ বৃদ্ধি পায় !
11. আর জন্ম কুণ্ডলীতে বৃহস্পতি- নীচস্থ/ রাহু যুক্ত বা কোন ভাবে পাপ পীড়িত হলে এই যোগের শুভফল অনেক গুণ কমে যায় !
12. প্রতিকার হিসাবে এক্ষেত্রে - অবশ্যই মহাদেবের পূজা পাঠ, রুদ্রাভিষেক সহ লিঙ্গাস্তকম, শিব তাণ্ডব স্তোএম, বিল্বাষ্টকম, শিব চালিসা, শিবের অষ্টোত্তর শতনাম ইত্যাদি পাঠ ও
মহা মৃত্যুঞ্জয়, ওঁ নমঃ শিবায় মন্ত্র জপে বহু সমস্যার সমাধান হয়ে থাকে !
বিশেষ তথ্য: শিব যোগ ২৪ ঘন্টা ধরে থাকে এবং এর অধিপতি দেবতা হলেন মহাদেব। এই যোগে কোনো কাজ শুরু করলে তা শুভ ফল দেয় । শিবযোগ চলা কালীন সময়ে- বিবাহ, বাহন ক্রয়, যে কোন প্রকার ধার্মিক বা আধ্যাত্মিক কর্ম, গৃহ প্রবেশ, বাস্তু শান্তি কর্ম, বীজ বপন, তীর্থ যাত্রা, বিদ্যা আরম্ভ, ভ্রমণ, যেকোনো শুভ বা মাঙ্গলিক কর্ম করা বিশেষ শুভ !