নারী হওয়া সাধনার বাধা নয়---অজ্ঞানই একমাত্র বাধা।
ন স্ত্রী ন পুমান্ ন হিজড়া ন ব্রাহ্মণো ন চ শূদ্রকঃ ।
যঃ জানাতি শিবং তত্ত্বং স এব শিবসাধকঃ ॥
অর্থ - শিবসাধনায় নারী-পুরুষ ভেদ নেই জাতিভেদ নেই যে শিবতত্ত্বকে জানে, সেই-ই শিবের সাধক।
অর্থাৎ নারী হওয়া সাধনার বাধা নয়। অজ্ঞানই একমাত্র বাধা।
কামিকাগম / আগমসংগ্রহ ভাবার্থ
স্ত্রীণাং চ দীক্ষা কথিতা শিবজ্ঞানে বিশেষতঃ ।
ন বাধ্যতে স্ত্রিত্বভাবঃ শিবমার্গে কদাচন ॥
অর্থ- নারীর জন্যও দীক্ষার বিধান আছে। নারীত্ব কখনও শিবমার্গে বাধা নয়।
শিব মহাপুরাণ — পার্বতী খণ্ড
তপসা সিদ্ধিমাপন্না পার্বতী লোকপূজিতা ।
স্বয়ং শিবস্য মহিষী যোগিনী পরমা স্মৃতা ॥
অর্থ -পার্বতী তপস্যার দ্বারা সিদ্ধিলাভ করেন। তিনি শিবের পত্নী হলেও পরম যোগিনী হিসেবে পূজিতা।
সিদ্ধান্ত - যদি নারী সাধনার অধিকারী না হতেন,পার্বতীর তপস্যাই শাস্ত্রে আদর্শ হতো না।